শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

সিলেটে হকার্স মার্কেট পরিদর্শন করেন—জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ সময় দেখুন

সিলেটে হকার্স মার্কেট পরিদর্শন করেন—জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম

সিলেটের লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে। এখানে হকারদের পূণর্বাসন করার পুরানো প্রকল্পটি আবারও এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন নতুন জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম।

সম্প্রতি কিনব্রিজের উপর থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। আর ফুটপাত ও রাজপথ থেকে তাদের উচ্ছেদ ও পূণর্বাসনের জন্য প্রস্তুত করা হচ্ছে লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট। কাজ শুরু হয়েছে সপ্তাহখানেক আগে।

এই মাঠ সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলে নগরীতে হকার উচ্ছেদে চলবে সাঁড়াশি অভিযান। অন্তত জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম তাই জানিয়েছেন।

মাঠটি প্রস্তুত হয়ে গেলে নগরীর কোনো ফুটপাত বা রাজপথে কোনো হকার বসতে পারবেন না। এ ব্যপারে তাদের সতর্কও করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে আবারও জেলা প্রশাসক সারোয়ার আলম লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন।

এসময় তিনি গণমাধ্যমকে বলেছেন, প্রস্তুতির কাজ চলছে। হয়ত আরও ১০/১২ দিন সময় লাগতে পারে।

তিনি আবারও নগরীর সব হকার ও ছোটো ব্যবসায়ীকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, হকার্স মার্কেট উন্নয়নের কাজ যেটুকু সম্পন্ন হয়েছে, তাতে অনেক হকারের স্থান সংকুলান হবে। তারা এখানে এসে বসতে পারেন।

তিনি বলেন, কাজ সম্পূর্ণ শেষ হলে আমরা কিন্তু সাঁড়াশি অভিযান শুরু করবো। কোনো হকার রাজপথ বা ফুটপাতে থাকতে পারবেনা।

এসময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার এবং জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD