বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাত গ্রেফতার

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাত গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার (২৪ আগস্ট) রাতে পুলিশ পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে। অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন – আনাছ রানা, হাফিজুর রহমান, আহমেদ শুভ মিয়া, রাকিব হাসান, ইসফাক আকন্দ খোকন, রিদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা, রমজান আলী, সুজন মিয়া ও জালাল মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে, একই রাতে উপজেলার একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে আরও ছয় জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “এই অভিযান এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের অংশ এবং অপরাধ দমন করতে আমরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছি।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সফল অভিযানের জন্য প্রশংসা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করবে এবং অপরাধী কার্যক্রম কমাবে।

পুলিশ বলেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে আরও অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD