বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ছাতক লাফার্জ-হোলসিম লিমিটেডের শ্রমিক ইউনিয়ন নিয়ে চলছে নানা অসন্তোষ 

সেলিম মাহবুব,ছাতকঃ 
  • আপডেটের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮৭ সময় দেখুন

ছাতক লাফার্জ-হোলসিম লিমিটেডের শ্রমিক ইউনিয়ন নিয়ে চলছে নানা অসন্তোষ

ছাতকে লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের শ্রমিক ইউনিয়ন নিয়ে কোম্পানীতে ও এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। লাফার্জ-হোলসিম লিমিটেড বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন রেজিঃনং২৫৭৯ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত।

এ ইউনিয়নের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ দীর্ঘ সময় পার করেছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে।

যেহেতু শ্রমিক ইউনিয়নটি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত। গত ১২ মে ২৫ ইংরেজি বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামীলীগের ভাতৃপ্রতীম অংগ সংঘঠন হিসেবে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

এতোদিন কেবিনেট জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত প্যাড ব্যবহার করে কার্যক্রম চালিয়ে আসছিলো। বিগত ২০২৪ এর ৫ই আগষ্ট পট পরিবর্তনের ফলে কেবিনেট এখনও বহাল তবিয়তে আছে।

এখন কেবিনেট প্যাড বদল করে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কথাটি বাদ দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং শ্রম অধিদপ্তরে মিথ্যা হলফনামা  ও মুচলেকা দিয়ে সাধারন শ্রমিকদের ভুল বুঝিয়ে  পুনর্বাসনের চেষ্টা করছে তারা।

তাদের এহেন কার্যকলাপে শ্রমিকদের মাঝে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছ।

জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত প্যাড গোপন রেখে নতুন প্যাডের হলফনামায় সাধারন সদস্যরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত নয় ও আমি আর কোন ইউনিয়নে সদস্য হওয়ার ইচ্ছা নয় মর্মে মুচলেকা নেয়া হয়।

যা প্রতারণার নামান্তর। এদিকে শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করার শামিল।

তারা বিভিন্ন অপকৌশলের মাধ্যমে সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ সহ কেবিনেট তাদের ক্ষমতা ধরে রাখতে চায় আর এখানে কোন নতুন নেতৃত্ব যাতে না আসতে পারে তার জন্য তারা চাকুরীর ভয়ভীতিসহ নানা ষড়যন্ত্র করছে বলে জানা যায়। এসব নিয়ে কোম্পানীতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD