বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

লালপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৪ সময় দেখুন

লালপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

নাটোরের লালপুর উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে আশিকুর রহমান অপু (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপু ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, অপু ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। সকালে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মা ফোন দিলেও তিনি সাড়া দেননি। পরে মামাতো ভাই গিয়ে দেখে ঘরের দরজা ভেতর থেকে আটকানো। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বেলকুনির গ্রিল ভেঙে ও প্রাচীর টপকে ভেতরে ঢুকে দেখতে পান, অপু ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় আছেন।

পরিবার ও গ্রামবাসীর ধারণা, স্ত্রীর সাথে অভিমান থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং লাশ এখনও ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD