বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

বাহাত্তরের সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় : ব্যারিস্টার জুনেদ

সিলেট জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন

বাহাত্তরের সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় : ব্যারিস্টার জুনেদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, “বাহাত্তরের সংবিধান বহাল রেখে নতুন বাংলাদেশ কখনোই গড়ে তোলা সম্ভব নয়।” তিনি জানান, তাদের দলের মূল দাবি ছিল একটি নতুন সংবিধান প্রণয়ন, কিন্তু তা উপেক্ষা করা হয়েছে।

তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের দলের সিদ্ধান্ত হলো— আমরা নির্বাচনে যাচ্ছি না। নির্বাচনে অংশগ্রহণের শর্ত হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ হলে আমরা নতুন সংবিধান প্রণয়ন করতে পারব, আর সেই সংবিধানই হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ভিত্তি। আমরা দেশের পুনর্গঠনের জন্য নতুন সংবিধান চাই। বাহাত্তরের সংবিধান টিকে থাকলে আওয়ামী লীগই লাভবান হবে। শুধুমাত্র সংসদ সদস্য হওয়ার জন্য আমাদের ভাইয়েরা জুলাই মাসে শহীদ হননি; তারা প্রাণ দিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে।”

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ওসমানীনগরে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সহ-সমন্বয়ক আব্দুল খালিক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা মিডিয়া সেলের সমন্বয়ক রকিব আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান ও সদস্য মনিরুল সাকিব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ-সমন্বয়ক রুবেল আহমদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাবের সালেহ চৌধুরী, মোসাহিদ আলী দিলু, আব্দুল মুকিত, আশরাফ মৌলুদ চৌধুরী, বাচ্চু তালুকদার, এমরান আহমদ, কামরুল ইসলাম, সৈয়দ ঈসমাঈল, হাফিজ আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়েক আহমদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD