বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ একজন আটক, শীর্ষ সন্ত্রাসী নিহত

মোঃ মোকতাদের হোসেন
  • আপডেটের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৯৪ সময় দেখুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ একজন আটক, শীর্ষ সন্ত্রাসী নিহত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এ অভিযানে এক সন্ত্রাসীকে আটক করা হয় এবং আরও একজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে দুইটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিনগর এলাকায় কংচাই মারমাকে ধরতে আরেকটি অভিযান পরিচালিত হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি ভবনের ছাদ থেকে গুলি চালায়। পরে পালাতে গিয়ে ছাদ থেকে লাফ দিলে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ৯ মিমি পিস্তল, পাঁচটি এলজি, ২১ রাউন্ড কার্তুজ এবং ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর দাবি, নিহত কংচাই মারমা দীর্ঘদিন ধরে অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD