বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মোহনগঞ্জ প্রেসক্লাব ভবন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২০৩ সময় দেখুন
মোহনগঞ্জ প্রেসক্লাব ভবন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোহনগঞ্জ প্রেসক্লাব ভবন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

নেত্রকোনার মোহনগঞ্জে ‘মোহনগঞ্জ প্রেসক্লাব’ ভবন পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার বিকেল ৩টায় পৌর শহরের দৌলতপুর (গরুহাট্টা) ভূমি অফিস সংলগ্ন ক্লাবের নিজস্ব জায়গায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মোহনগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা জুয়েল আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এমএস দোহা, সহ-সভাপতি ইন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, যুগ্ম-সম্পাদক মানিক তালুকদার, সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ মেহেদী ইকবাল দোলন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম, সম্মানিত সদস্য সুবল ধর, সদস্য রিংকু রায়, হাসান খান, আব্দুর রব খান ঠাকুর, শ্যামল চৌধুরী, দোস মোহাম্মদ, বিপ্লব রায় মনা, হাবিবুর রহমান, দুলাল ধর প্রমুখ। এছাড়া সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, আবুল কাসেম আজাদ, আলহাজ্ব রফিকুল ইসলাম রকিব, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম শেখ, সিনিয়র সদস্য নুরুল হুদা সহ পৌর নির্বাহী প্রকৌশলী সায়ফুল আমীন, পৌরসভার হিসাব রক্ষক পার্থ সারথি রায়, উচ্চমান সহকারী ফয়জুর রহমান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে সাংবাদিকদের কাজ আরও সহজ ও গতিশীল হবে মন্তব্য করে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, “সংবাদপত্র ও সাংবাদিকতা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি আধুনিক ও স্থায়ী ভবন নির্মাণ হলে সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নত হবে, যা নির্ভুল ও সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করবে।” প্রেসক্লাবের সভাপতি এমএস দোহা বলেন, “দীর্ঘদিন ধরেই ভবন নির্মাণের প্রয়োজন ছিল। আজকের ভিত্তিপ্রস্তরের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্নের বাস্তবায়নের পথে এগোলাম।” উল্লেখ্য, ১৯৯২ সালে মোহনগঞ্জ প্রেসক্লাব গঠিত হয়। পরে ১৯৯৮ সালে ক্লাবের নিজস্ব জায়গায় একটি ভবন নির্মাণ করা হয়। দীর্ঘ বছরে ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় এটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD