বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাঙ্কে নারীর লাশ গুম করে রোহান: অবশেষে পিবিআই এর জালে আটক

গোলাম কিবরিয়া পলাশ, ব্যরো প্রধান ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২০৯ সময় দেখুন
ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাঙ্কে নারীর লাশ গুম করে রোহান: অবশেষে পিবিআই এর জালে আটক
ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাঙ্কে নারীর লাশ গুম করে রোহান: অবশেষে পিবিআই এর জালে আটক

ময়মনসিংহের তারাকান্দায় নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলার ঘটনায় রোহানকে আটক করে পুলিশ।ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া এক নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করা হয় বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত রোহান (২৫) তারাকান্দা উপজেলার আলাল মিয়ার ছেলে। রোহান এ ঘটনার দায় স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া নারীর নাম সুফিয়া খাতুন (৩৪)। তিনি ফুলপুর উপজেলার পাতিলগাঁও গ্রামের কেরামত আলীর মেয়ে।

রোববার (৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার। পুলিশ জানায়, গত ২৯ জুন সুফিয়া খাতুন ছাগল বিক্রির জন্য তারাকান্দা বাজারে যান। সেদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর তার ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৩ জুলাই সকালে তারাকান্দার তাকনী দাদরা গ্রামে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পচাগলা মরদেহ উদ্ধার করে এবং অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করে। মামলার পর তদন্তে নামে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার সকালে ফুলপুর উপজেলার বেপারীপাড়া এলাকা থেকে রোহানকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, তার সঙ্গে সুফিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ২৯ জুন ছাগল বিক্রির পর ৪ হাজার টাকা নিয়ে সুফিয়া রোহানের সঙ্গে দেখা করে। তারা একসঙ্গে ঘোরাঘুরি করে এবং পরে কাকনী ইউনিয়নের দাদরা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণের পর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুফিয়া রোহানকে চড় মারলে সে ক্ষিপ্ত হয়ে ওড়না পেঁচিয়ে তার গলা চেপে ধরে হত্যা করে।

হত্যার পর রোহান লাশটি পাশের সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখে সুফিয়ার মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়। তার দেখানো মতে মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। পিবিআই’র পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, ‘গ্রেফতারকৃত রোহানকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য তদন্ত চলছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD