বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার চলমান অভিযানে ০২ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার।

Hemonto Desk
  • আপডেটের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৪৪ সময় দেখুন
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার চলমান অভিযানে ০২ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার চলমান অভিযানে ০২ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা বাঘমারা ও মাসকান্দা এলাকায় হইতে ২১ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৪.০০ ঘটিকায় চাঁদা আদায়কারী ১। রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০), পিতা-নুরুজ্জামান ওরফে বাদশা মিয়া, মাতা-সুফিয়া জামান, সাং-বাঘমারা, ২। হৃদয় ওরফে সাকিব (২৮), পিতা-মামুন মিয়া ওরফে ঢাকাইয়া মামুন, মাতা-শিল্পি, সাং-কৃষ্টপুর, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহর এলাকায় সাধারণ জনগনের নিকট হইতে জোর পূর্বক চাঁদা আদায় করিয়া থাকে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অতিসম্প্রতি ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর ধারাবাহিক অভিযানে ০২ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার করা হয়, ০৯ জন ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার ও ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার করা হয়, ০৯ জন ডাকাতের মধ্যে ০৮ জন ডাকাত ঘটনায় নিজেদেরকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।০৫ জন আসামীসহ চোরাইকৃত ০২টি অটোরিক্সা ও ০১টি মিশুক উদ্ধার, ১২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ ১৬ জন আসামী গ্রেফতার এবং ১৫ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ কর্তৃক ডাকাতি, ছিনতাই, চুরি, চাঁদাবাজ, মাদক উদ্ধার অভিযান চলমান রহিয়াছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD