বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ মোহনগঞ্জে দুই সিএনজি চালকের জেল-জরিমানা

রিংকু রায় : মোহনগঞ্জ, নেত্রকোণা।
  • আপডেটের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩০১ সময় দেখুন

নেত্রকোনার মোহনগঞ্জে যাত্রীদের থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালককে কারাদন্ড দিয়েছে ও জরিমানা করেছে প্রশাসন। দন্ডপ্রাপ্ত সিএনজি চালকরা হলেন, জেলা সদরের নাগড়া এলাকার মোঃ ইয়াকিন মিয়াকে (২৫) দশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মোঃ শাকিল মিয়াকে (৩০) পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়। ভুক্তভোগী যাত্রী পৌরশহরের দৌলতপুরের বাসিন্দা নাজিবুর রহমান তমাল বলেন, সিএনজিতে মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যাওয়ার নিয়মিত ভাড়া জন প্রতি ১০০ টাকা। কিন্তু ঈদের নাম করে তারা নিচ্ছেন ২৫০ টাকা করে। দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে। একইভাবে ময়মনসিংহের ভাড়াও দ্বিগুণ নিচ্ছেন সিএনজি চালকরা। রোগী নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য এসে দেখি ভাড়ার এমন নৈরাজ্য চলছে। এমন অভিযান চলমান থাকুক। এতে যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে সাধারণ যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছিল। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে দুই সিএনজি চালককে কারাদন্ড ও জরিমানা দেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা ও ভাড়ার নির্ধারিত হার বজায় রাখতে নিয়মিত মনিটরিং চলবে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, দন্ডপ্রাপ্ত দুইজনকে সন্ধ্যায় নেত্রকোণা কারাগারে পাঠানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD