বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা ওলামা দলের সভাপতির মৃত্যু

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা)
  • আপডেটের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৭৯ সময় দেখুন
মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা ওলামা দলের সভাপতির মৃত্যু
মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা ওলামা দলের সভাপতির মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা শাখার জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি রাজিব তালুকাদারের (৩৮) মৃত্যু হয়েছে। বুধবার ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউসায় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাজিব তালুকদার বাউসা গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। রাজিব তালুকদার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন। সকালে আটপাড়া উপজেলার বাউসা গ্রামে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব। এসময় অসাবধনতাঃবশত হঠাৎ বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD