বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ফুলবাড়িয়ায় ঈদ উৎযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন -বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) সাইফুল ইসলাম বাদল

মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৪৯ সময় দেখুন
ফুলবাড়িয়ায় ঈদ উৎযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন -বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) সাইফুল ইসলাম বাদল
ফুলবাড়িয়ায় ঈদ উৎযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন -বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) সাইফুল ইসলাম বাদল

“এক হয়ে কাজ করি,মানব সেবায় জীবন গড়ি” এই প্রাদপাদ্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় “ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ঈদ উৎযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন- বিগ্রেডিয়ার জেনারেল(অবঃ) সাইফুল ইসলাম বাদল।

খেলাটি দর্শক বিনোদন ও যুব সমাজকে অন্ধকার থেকে আলোর পথে আনার এনে সুন্দর পরিবেশ গড়ার প্রত্যয়ে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।

রবিবার ( ৮ জুন) বিকালে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে” ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের উদ্যোগে,বিশিষ্ট ব্যবসায়ী তাওহীদ ইসলাম, এমআরবি ফ্যাশন এর স্বত্বাধিকারী মামুনুর রশীদ বাবু,স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টার শুভ ঋষি এর সহযোগিতায়, একতা শক্তি যুব সংঘের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ খান ও সদস্য বৃন্দের সার্বিক তত্বাবধানে, ঈদ- উল-আযহার দ্বিতীয় দিন এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ সাইফুল ইসলাম বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস, ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খায়রুল ইসলাম।

সংগঠনটি অরাজনৈতিক জনকল্যাণমুখী মানবিক সংঘটন হিসেবে শিক্ষক সম্মাননা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ বৃত্তি প্রদান, বিতর্ক কুইজ,সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, দুস্তদের চিকিৎসা প্রদান,কম্বল বিতরণ, ত্রাণ কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এরই ধারাবাহিকতায় যুব সমাজকে আলোর পথে আনার জন্য খেলাধুলার এই প্রয়াস। অবিবাহিত একাদশ বনাম বিবাহিতদের কে ১-০ গোলে পরাজিত করে। প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ বিজয়ী ও রানার্স আপকে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, রানারআপ হিসেবে একটি ল্যাপটপ পুরস্কার তুলে দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD