বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মোহনগঞ্জে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

রিংকু রায় : মোহনগঞ্জ, নেত্রকোণা।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৯০ সময় দেখুন

নেত্রকোণার মোহনগঞ্জে পরিত্যক্ত একটি স্কুল ভবনের কক্ষ থেকে মোঃ ইদু মিয়া (২২) নামের এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আদর্শনগর এলাকা থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। অটো চালক মোঃ ইদু মিয়া উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজব আলী ছেলে। পুলিশ বলছে, হত্যার পর দুবৃর্ত্তরা তার মরদেহ ফেলে রেখে যায়। তিনি নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম নিহতের পরিবারের বরাতে জানান, সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের এক পর্যায়ে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে বলে, তার টাকা নিয়ে বাইরে যেতে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। সকালে তার ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ইদু মিয়ার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের বরাতে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে এর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD