বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ধোবাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি

আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহ প্রতিনিধি (ধোবাউড়া)
  • আপডেটের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ধোবাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি
ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ধোবাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমির সুরক্ষিত মালিক হই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন , সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন উপস্হিত ছিলেন।

র‌্যালির নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, তিনি বলেন, “ভূমি উন্নয়ন কর প্রদানের অভ্যাস গড়ে তোলা এবং ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই ভূমি মেলার আয়োজন।” এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়, যেখানে জনগণকে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা, নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি কর প্রদান সম্পর্কিত নানা তথ্য প্রদান করা হয়। মেলাটি আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস, ধোবাউড়া। সহযোগিতায় ছিলো ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD