বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মোহনগঞ্জে দুই ছিনতাইকারী আটক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

রিংকু রায় , মোহনগঞ্জ (নেত্রকোণা)
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৬ সময় দেখুন
মোহনগঞ্জে দুই ছিনতাইকারী আটক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই
মোহনগঞ্জে দুই ছিনতাইকারী আটক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে মোজাহিদ (২২) ও ইমন মিয়া (২৫) ছিনতাইকারীকে আটক করা হয়। মোজাহিদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ও ইমন মিয়ার বাড়ি শেরপুর সদরে। রেলওয়ে পুলিশ ও ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে এক শিক্ষার্থীর মোবাইল কৌশলে ছিনতাই করে একটি চক্র। ট্রেনটি ভোর ৬টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছা মাত্রই ওই শিক্ষার্থী পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়েই ভুক্তভোগী শিক্ষার্থী সঙ্গে নিয়ে ছিনতাইকারীদের ধরতে স্টেশন এলাকায় অভিযান চালায় রেলওয়ে পুলিশ। প্রথমে মোজাহিদকে আটক করে। পরে তার দেয়া তথ্যে ইমন মিয়া নামে অপর ছিনতাইকারীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে। তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার করে ওই শিক্ষার্থীকে ফিরিয়ে দেয় রেলওয়ে পুলিশ। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে ময়মনসিংহ রেলওয়ে থানায় প্রেরণ করা হয়েছে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, আটকরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। গফরগাঁও থেকে ছিনতাইয়ের উদ্দেশ্য ট্রেনে ওঠে বলে স্বীকার করে। পরে সুযোগ মতো ওই শিক্ষার্থীর মোবাইল ছিনতাই করে। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD