বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ময়মনসিংহের চরে অনুষ্ঠিত হলো রশি টানাটানি খেলা 

মাহমুদুল্লাহ রিয়াদ
  • আপডেটের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৩২ সময় দেখুন

গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি খেলা রশি বা দড়ি টানাটানি। অনেকের কাছে এটি কাছি টানাটানি খেলা নামেও পরিচিত। ময়মনসিংহের চরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা।

 

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে খেলা দেখতে কয়েক হাজার মানুষ ভিড় করেন সদরের সিরতা ইউনিয়ন কোনাপাড়া এলাকায় । সিরতা ইউনিয়নের ফ্রেন্ডস ক্লাব এর আয়োজনে প্রতিযোগিতা ২-টি দল অংশগ্রহণ করে। বুধবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

 

এ খেলায় মাঠের মাঝখানে দেওয়া থাকে দাগ। দুই দলে সমান সংখ্যক প্রতিযোগী পরস্পরের বিপরীতে দড়ি টেনে সেই দাগ অতিক্রমের চেষ্টা করেন। এ টানাটানিতে মাটিতে লুটিয়ে পড়ে প্রতিপক্ষ পরাজিত দল। কখনো আবার এক পক্ষ যখন দেখে হেরে যাচ্ছে, তখন দড়িটা ছেড়ে দেয়। অমনি উল্টো দিকের লোকজন কুপোকাত।

 

শিশু-কিশোর থেকে শুরু করে যে কোনো বয়সের পুরুষ এ খেলায় অংশ নেন, তবে কখনো কখনো নারীরাও খেলেন। দর্শকের কাছে এই খেলা জয় পরাজয়ের চেয়ে কখনো আনন্দ ও হাসি-তামাশার। রশি টানাটানির সঙ্গে চলে নানা ধরনের স্লোগান।

 

পহেলা বৈশাখ উৎসব-পার্বণে, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, বনভোজনে বা বিশেষ কোনো দিনে খেলাটি ঘোষণা দিয়ে আয়োজন করা হয়। কখনো কখনো পাড়ায় পাড়ায় মাইকিং করে জানানো হয় রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হওয়ার আগাম খবর। তখন দুই দল ও দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক সময় হিতে বিপরীতও হয়। অবশেষে খেলাটি শেষ না হওয়ার কারণে রাত হয়ে যায়, তাই কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তীতে খেলাটি আবারও অনুষ্ঠিত হবে।

 

সিরতা ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক কোতোয়ালি থানা বিএনপি। এ খেলায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির হোসেন শামীম, সাবেক যুগ্ম-আহবায়ক জেলা সেচ্ছাসেবক দল বিএনপি।

 

এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার এএসআই ফরহাদ উদ্দিনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD