বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ডেস্ক রির্পোট:হেমন্ত টিভি
  • আপডেটের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ সময় দেখুন
ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন।
ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন।

ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন।
গত ৬ ই মার্চ বিকাল সাড়ে পাঁচটায় খাগডহর ৯নং ইউনিয়নের মির্জাপুর মধ্যোপাড়া গ্রামে কথা কাটাকাটির জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে।
ঘাতক জালাল উদ্দীন ও মৃত লালচান মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মৃত রফিকুল ইসলামের ছেলে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় ঘাতক জালাল উদ্দিন মানসিক ভারসাম্যহীন। ঘাতকের মা নুরজাহান বেগম জানায় দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতার ভুগছে জালাল উদ্দিন।

এলাকাবাসী জানায় সে ভারসাম্যহীনতায় ভুগলেও জালাল কোনোদিন কারো ক্ষতি করে নাই। কিন্তু কিভাবে সে তার ভাইকে খুন করল কেনইবা করল এটা ধারণার বাইরে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান এর সাথে কথা বলে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই জালাল উদ্দিন ছোট ভাই লালচান কে দা দিয়ে কুপিয়ে আঘাত করে ।

এমতাবস্থায় লালচান কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পূর্বেই মারা যায়। কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখান থেকেই গ্রেফতার করেন জালাল উদ্দিনকে। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা রুজো করা হয় এবং আসামি জালাল উদ্দিনকে আদালত সফর্ধো করা হয় ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD