প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী দের নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু
জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশকে নতুন রুপে ডেলে সাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী এমপি দেরকে নিয়ে নতুন সরকারের পথ যাত্রা শুরু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রী এমপি দের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতারাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা শপথ পাঠ করা ২৫ মন্ত্রী যারা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।