খারাংখালী কম্বনিয়া পাড়ার একাদিক মামলার আসামি ইউসুফ ডাকাত গ্রেফতার।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার আলোচিত ব্যক্তি মোহাম্মদ ইউসুফ ওরফে ইউসুফ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাদক, অস্ত্র, অপহরণ, গুম ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ ইউসুফ রোহিঙ্গা আব্দুল হাকিম ডাকাত দলের অন্যতম সদস্য হিসেবে এলাকায় পরিচিত। এছাড়াও তিনি আলোচিত হিসেবে পরিচিত হাসান মেম্বারের ছেলে বলে উল্লেখ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো
১) টেকনাফ থানার এফআইআর নং ৩২/৫৬৯ – অস্ত্র মামলা (৭ জুলাই ২০২০)
২) টেকনাফ থানার এফআইআর নং ৩৩/৫৭০ – মাদক মামলা (৭ জুলাই ২০২০)
৩) টেকনাফ থানার এফআইআর নং ৩৪/৫৭১ – পেনাল কোড (৭ জুলাই ২০২০)
৪) টেকনাফ থানার এফআইআর নং ৬২/৬২৪ – অস্ত্র মামলা (২১ জুলাই ২০১৯)
৫) টেকনাফ থানার এফআইআর নং ৬৩/৬২৫ – মাদক ব্যবসা (২১ জুলাই ২০১৯)
৬) টেকনাফ থানার এফআইআর নং ৬৪/৬২৬ – পেনাল কোড (২১ জুলাই ২০১৯)
৭) টেকনাফ থানার এফআইআর নং ৮৫/৯২৫ – অস্ত্র মামলা (২৩ অক্টোবর ২০১৯)
৮) টেকনাফ থানার এফআইআর নং ৮৬/৯২৬ – মাদক মামলা (২৩ অক্টোবর ২০১৯)
৯) টেকনাফ থানার এফআইআর নং ৮৭/৯২৭ – পেনাল কোড (২৩ অক্টোবর ২০১৯)