বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী দের নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু – খারাংখালী কম্বনিয়া পাড়ার একাদিক মামলার আসামি ইউসুফ ডাকাত গ্রেফতার। কালিয়াকৈরে বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” জহিরুল ইসলাম মুন্না কলকলিয়ায় এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানা বিরলে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মাস্টার এর জানাযা ও দাফন সম্পন্ন কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত,,, দিনাজপুর–১ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি মনজুরুল ইসলামের কড়া বার্তা এম এ হান্নান নাসিরনগরের প্রথম বিএনপি’র  এমপি, ৮ম ব্যক্তি হিসেবে সংসদে বিরলে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বিরলে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মাস্টার এর জানাযা ও দাফন সম্পন্ন

সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ সময় দেখুন

বিরলে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মাস্টার এর জানাযা ও দাফন সম্পন্ন

বিরলে বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মাস্টার (৮২)এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার ভোর ৫.৩০ টায় চিকিৎসাধীন অবস্থায় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনিসটিটিউটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৬ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার দুপুর ২ টায় উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের আছুটিয়া গ্রামে মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে নিজ বাসভবনের সম্মূখে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হয়।
তাঁর জানাযা ও দাফন কার্য্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার তালিমুল বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ (অবঃ) মাওলানা এ কে এম আফজালুল আনাম, বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, ইউপি সদস্য ফয়জার রহমানসহ মরহুমের আত্মীয়-স্বজন, প্রতিবেশি ও শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD