মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫
নেত্রকোণার মোহনগঞ্জের কচুয়ারচর গ্রামে রোববার সকালে এক সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনকে আশংকজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, জমির আইল নিয়ে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতরা সবাই কচুয়ারচর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে খোকন মিয়া (৪৫), সেলিম মিয়া (৪০), সোহেল মিয়া (৪০), শামীম আহম্মেদ (২৩), মমতা আক্তার (৬০) ও সুলেমা আক্তার (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তাছাড়া রেহান মিয়া (৫০), জুলহাস মিয়া (৩৫), আসাদুজ্জামান সংগ্রাম (১৮), দিলোয়ার (১৫), পপি আক্তার (৩০) ও আমেনা আক্তার (২৩) কে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা অন্যত্র প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।