সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আবু তালেব,লালপুর(নাটোর)প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ সময় দেখুন

লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাটোরের লালপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনের দেহ ও তাদের বসতবাড়িতে তল্লাশি করে ৪৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মোছাঃ মারজিনা খাতুন (৫০), স্বামী: মোঃ বেল্লাল সরকার এবং মোঃ বেল্লাল সরকার (৫৫), পিতা: মৃত সোনাউল্লাহ সরকার। তারা উভয়েই মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD