সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ ইং বিগত ১২ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্টিত হয়েছে। এই নির্বাচনে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩ শত ১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র তালা প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসনে পেয়েছেন ৪২ হাজার ২শত ২৬ভোট। এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহিনূর পাশা চৌধুরী (রিকশা) প্রতিকে ১৪ হাজার ২শত ৩টি ভোট, এবি পার্টির প্রার্থী তালহা আলম (ঈগল) প্রতিকে ৪ হাজার ৯শত ৩৭টি ভোট, মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি) ২শত ৩৭টি ভোট ও হোসাইন আহমদ (ফুটবল) প্রতিকে ১শত ৭৭টি ভোট পেয়েছেন।
এদিকে মোহাম্মদ কয়ছর আহমেদ বিজয়ী হওয়ার পর এই দিন রাতে তাঁর নিজ ভেরিফাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক বার্তায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর -শান্তিগঞ্জ) আসনের সর্বস্তরের ভোটারদের জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের মূল্যবান ভোট আর ভালো বাসায় আজ ধানের শীষের বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় আমার নয়, এই বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের। আপনাদের সেবায় আমি সর্বদা নিয়োজিত থাকব। ইনশাআল্লাহ।