বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। নাগরপুরে উপজেলা জুড়ে বিএনপি’র মিছিল শেষে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিনত ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় টাঙ্গাইল-৬ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা দিনাজপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মহিলাদের স্মরণকালের মিছিল ও নির্বাচনী জনসভা। খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

নাগরপুরে উপজেলা জুড়ে বিএনপি’র মিছিল শেষে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিনত

নাগরপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ সময় দেখুন

নাগরপুরে উপজেলা জুড়ে বিএনপি’র মিছিল শেষে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিনত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ে ভোট প্রার্থনা উঠান বৈঠক গণসংযোগ জনসভায় সরগরম হয়ে উঠেছে পুরো দেশ।
টাঙ্গাইলের নাগরপুরে আজ সোমবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু’র সর্বশেষ নির্বাচনী জনসভা মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে কলেজ মাঠটি এক জনসমুদ্রে পরিণত হয়। তৃণমূল বিএনপি নেতাকর্মী, সমর্থক ও ভোটারগণ কলেজ মাঠে এসে মিলিত হয় উপজেলা নেতৃবৃন্দের সাথে এ নির্বাচনী জনসমাবেশে।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলু।
এ জনসভায় রবিউল লাভলু তার নির্বাচনী ইশতেহার পাঠ করে বলেন, আপনার আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত, ইসলামের আলোকে ও নবী রাসুলে আর্দশে ন্যায়বিত্তিক নাগরপুর-দেলদুয়ার গঠন করবো। তার রাজনীতিকে ইশতেহারে স্থান পেয়েছে দুই উপজেলায় প্রতিবন্ধীদের জন্য স্কুল, বৃদ্ধাশ্রম, যমুনা ও ধলেশ্বরী নদী শাসনে বেরিবাধ নির্মাণ, ধলেশ্বরী সেতু টোল মুক্ত করণ, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করন, ট্রাফিক জ্যাম নিরসন সহ ২৮ টি বিষয় গুরুত্ব পূর্ণ বিষয়। তিনি আরো বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত রয়েছে। হাতকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে আমাদের দেশ উন্নত বিশ্বের সমকক্ষতা অর্জন করতে পারবে। আসুন আমরা সকলে ভাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে নাগরপুর ও বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করতে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখি।

জনসভায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল ৬ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ফারুক আহাম্মেদ খান।
এছাড়াও অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ হোসেন রানা, সন্মানিত সদস্য ও সাবেক ভিপি শরিফুল ইসলাম আরজু, উপজেলা বিএনপি সদস্য এডভোকেট ইকবাল হোসেন, সদস্য আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা মাঈনুল ইসলাম খান কনক সহ নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD