বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। নাগরপুরে উপজেলা জুড়ে বিএনপি’র মিছিল শেষে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিনত ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় টাঙ্গাইল-৬ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা দিনাজপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মহিলাদের স্মরণকালের মিছিল ও নির্বাচনী জনসভা। খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

টাঙ্গাইল-৬ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন

টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ সময় দেখুন

টাঙ্গাইল-৬ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন

টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী নুর মোহাম্মদ খান সহ ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা নির্বাচনী কমিটি অনুমোদন করেন এ কমিটি। এছাড়াও ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা আহবায়ক কমিটি করা হয়।

নির্বাচনী পরিচালনায় আহবায়ক কমিটির আহবায়ক টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু এবং সদস্য সচিব নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষে সংসদ সদস্য পদপ্রার্থীকে বিজয়ের লক্ষ্যে এবং নির্বাচনকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ কমিটির অনুমোদন করা হয়।

নির্বাচনী পরিচালনার উপদেষ্টা কমিটি ও আহবায়ক কমিটি অনুমোদন করেন টাঙ্গাইল-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।
কমিটিতে নাগরপুর-দেলদুয়ার উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ নির্বাচন পরিচালনা কমিটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -৬ আসনের প্রার্থীকে বিজয়ী করে বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমান এর হাতকে শক্তিশালী করবে বলে সকল নেতা ও কর্মীদের প্রত্যাশা।

উপদেষ্টা পরিষদে রয়েছেন নূর মোহাম্মদ খান, আশিকুর রহমান তুহিন, এম এ ছালাম, শরীফ উদ্দিন আরজু, হাবিবুর রহমান হবি, ড: ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ হেলালী, সিদ্দিকুর রহামন, আতোয়ার রহমানা কোকা, ব্যারিষ্টার গোলাম নবী, মাইনুল আলম খান কনক, ডি এম গোলাম ফারুক, এ্যাডভোকেট ইকবাল হোসেন খান, এ্যাডভোকেট সরোয়ার কায়সার রাহাত, মো. আব্দুল আউয়াল, শামীম চৌধুরী (বাবু চৌধুরী)

নির্বাচন পরিচালনা কমিটি।

আহ্বায়ক, জনাব রবিউল আওয়াল লাভলু, যুগ্ন আহবায়ক  আব্দুল আজিজ খান চান খান, আহম্মদ আলী রানা, এস এম ফেরদৌস আহমেদ, মো. আজাদ মিয়া, মো. সেলিম মিয়া, মো. ইঞ্জি: রেজাউর রহমান রেজা, ইকবাল কবীর রতন, রফিজ উদ্দিন, নাজমুল হক স্বাধীন, আরিফুল ইসলাম নবা, আশিকুর রহমান নিশাত, সদস্য সচিব, ফারুক আহম্মেদ খান, সম্মানিত সদস্য, তোফায়েল আহম্মেদ বাছেদ, হাবিবুর রহমান হাবিব, নিয়ামত আলী সুইট, মনিরুল বারী তালুকদার, মীর সোহেল রানা, মাসুদুর রহমান খোকন (দপ্তর), সাইফুল আলম মানিক (দপ্তর), সভাপতি/সম্পাদক সকল ইউনিয়ান বিএনপি নাগরপুর-দেলদুয়ার, সভাপতি/সম্পাদক সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, লিয়াকত হোসেন খান, মামুন খান, মো. সানোয়ার হোসেন, আলতাব হোসেন, নুরুজ্জামান রানা, জসিউর রহমান লুকন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD