মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা দিনাজপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মহিলাদের স্মরণকালের মিছিল ও নির্বাচনী জনসভা। খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের লালপুর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর জামায়াতে যোগদান ধর্মপাশায় জামায়াতে ইসলামীর জনসভা মোহনগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা কুড়িগ্রাম ৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেটের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ সময় দেখুন

নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার

​আসন্ন নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার বড় ধরনের পরিকল্পনা নসাৎ করে দিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বাহিনীটি।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান চালায়। জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতে মেহগনি গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক পাওয়া যায়।

র‍্যাবের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে:​৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ (৩টি প্যাকেটে মোড়ানো)।​১.৭০০ কেজি ছোট পাথর ও ১.৪০০ কেজি কাঁচের গুঁড়া।​৩৮৫ গ্রাম লোহার পেরেক ও ১২টি লাল কসটেপ।​২৯টি গ্যাস লাইটার ও ১টি জর্দার কৌটা।​১টি বাটন মোবাইল ফোন (মডেল: K155 KECHAGDA)।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব ধারণা করছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় অশান্তি সৃষ্টি ও বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এই বিস্ফোরকগুলো মজুত করেছিল। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD