মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা দিনাজপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মহিলাদের স্মরণকালের মিছিল ও নির্বাচনী জনসভা। খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের লালপুর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর জামায়াতে যোগদান ধর্মপাশায় জামায়াতে ইসলামীর জনসভা মোহনগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা কুড়িগ্রাম ৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি ঃ রিপন রায়।
  • আপডেটের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ সময় দেখুন

খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

বটিয়াঘাটয় সুরখালি ইউনিয়নের আয়োজনে ১১ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কৃষ্ণ নন্দীর পক্ষে গতকাল সোমবার বিকাল সাড়ে ৩ টায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত । জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আমির মাওলানা ইমরান হোসাইন । জনসভায় প্রধান আকর্ষন ঢা বি ছাত্র নেতা সর্বমিত্র চাকমা । জনসভায় প্রধান বক্তা ছিলেন খুলনা -১ আসনের জামায়াতে  মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী‌ । জনসভায় সভাপতিত্ব করেন   ইউনিয়ন আমির ইয়াছিন আরাফাত । জনসভায় বিশেষ অতিথি ছিলেন থানা আমির মাওলানা আবু ইউসুফ,  নায়েবে আমির হাফেজ মাওলানা আশরাফ আলী  ,খুলনা জেলা শ্রমিক কল্যাণের জয়েন্ট সেক্রেটারি আল আমিন গোলদার, ঢাকা উত্তরের শ্রমিক কল্যাণের জয়েন্ট সেক্রেটারি মাহবুব আলম মিলন, সভাপতি ২নং ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম সহ হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় বলেন,সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে আগামীতে ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করবে।  বিএনপি’র  দলের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি হুমকি করে, আমাদের নির্বাচনী কাজে বাধা প্রধান করছে। প্রশাসনের প্রতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD