মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা দিনাজপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মহিলাদের স্মরণকালের মিছিল ও নির্বাচনী জনসভা। খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের লালপুর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর জামায়াতে যোগদান ধর্মপাশায় জামায়াতে ইসলামীর জনসভা মোহনগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা কুড়িগ্রাম ৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

লালপুর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর জামায়াতে যোগদান

আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ সময় দেখুন

লালপুর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর জামায়াতে যোগদান

নাটোরের লালপুর উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের একজন শীর্ষ নেতার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চ লালপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ সাদী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি লালপুর উপজেলার ১নং লালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলীতে যোগদান করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমির ও নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের হাতে হাত রেখে শেখ সাদী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উপজেলা আমির তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা।
যোগদানকালে শেখ সাদী বলেন,
“আমি অনেকদিন ভুল পথে ছিলাম। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এখন আমি সকল ভুল বুঝতে পেরেছি। দেশের প্রকৃত কল্যাণ ও ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির আকর্ষণে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”
এ সময় উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেন,
“শেখ সাদীর যোগদান প্রমাণ করে যে, জামায়াতে ইসলামী মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার অন্তর্ভুক্তি লালপুর উপজেলায় সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD