সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

মোহনগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেটের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ সময় দেখুন

নেত্রকোনা- ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন- একাত্তরের তুলনা একাত্তরই। আর চব্বিশের তুলনা চব্বিশই। একাত্তর আর চব্বিশ এক নয়। আমরা একাত্তর এবং চব্বিশকে সম্মান করি। তিনি বলেন, আমরা ক্ষমতায় আসলে দেশে অনেক উন্নয়ন করবো। কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করব। তিনি ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করে বলেন, আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমাদের আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। মোহনগঞ্জ আলী উছমান শিশু পার্কে রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, সাবেক সাধারন সম্পাদক মিহির গোস্বামী সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD