সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

রাসেলের নেতৃত্বে আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ব্যাপক লিফলেট বিতরণ

রিপোর্টার নাম:
  • আপডেটের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ সময় দেখুন

‎রাসেলের নেতৃত্বে আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ব্যাপক লিফলেট বিতরণ

‎ঢাকা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।

‎আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ঘরে ঘরে ও বিভিন্ন জনসমাগমস্থলে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

‎লিফলেট বিতরণকালে ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন,লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের চোখেমুখে যে হাসি দেখেছি, তাতেই বিজয়ের স্পষ্ট আভাস পেয়েছি। এই ভালোবাসা ও সমর্থন আমাদের মাঝে নতুন করে আনন্দ ও সাহস জাগিয়ে তুলেছে।

‎তিনি বলেন,আমানউল্লাহ আমান একজন সৎ, ত্যাগী ও জনগণের নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেন এবং মানুষের অধিকার রক্ষায় আপসহীন। তেঁতুলঝোড়া ইউনিয়নের মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।

‎ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন,ছাত্রদল সবসময় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পক্ষে কাজ করে এসেছে। আগামীতেও বিএনপির আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে সক্রিয় থাকব এবং জনগণের রায়ে আমানউল্লাহ আমানের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

‎লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD