বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

সেবা উন্নয়নে ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

সেবা উন্নয়নে ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন

ময়মনসিংহ জেলার সদর সাব রেজিস্ট্রি অফিসে জনগণের সেবা সুবিধা বাড়াতে নির্মিত নতুন বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নমূলক অবকাঠামোর উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পথিক কুমার সাহা বলেন,
“রেজিস্ট্রি অফিসে প্রতিদিন বহু মানুষ আসে। তাদের আরামদায়ক বিশ্রাম ও পরিচ্ছন্ন শৌচাগার সুবিধা নিশ্চিত করা ছিল জরুরি। এই নতুন অবকাঠামো সেবা গ্রহণে আগত মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।”

নতুন বিশ্রামাগার ও গণশৌচাগার নির্মাণে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেছেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান। তাঁর উদ্যোগ ও ব্যক্তিগত প্রচেষ্টায় আধুনিক সুবিধাসম্পন্ন এ স্থাপনা বাস্তবায়িত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সকল সাবরেজিস্ট্রার ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা রাখেন সদর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল দলিল লিখক।

নতুন সুবিধা চালুর ফলে রেজিস্ট্রি অফিসে আগত সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণের পরিবেশ আরও সহজ, উন্নত ও মানবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD