বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

৭ দিন ধরে  নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ সময় দেখুন

৭ দিন ধরে  নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “

জগন্নাথপুরের আকাশ দেবনাথ (১৬) নামক এক শিশু ৭ দিন ধরে  নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘুংগিয়ারগাঁও (গুচ্ছ গ্রাম) গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ জয়ন্তী দেবীর ছেলে আকাশ দেবনাথ (১৬) বিগত ১লা ডিসেম্বর রোজ সোমবার সকাল প্রায় ১০ ঘটিকার সময় নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। আত্মীয় -স্বজন এর বাড়ী সহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও ৬ই ডিসেম্বর  পর্যন্ত আকাশ দেবনাথ (১৬) এর সন্ধান না পেয়ে তার মা জয়ন্তী দেবী জগন্নাথপুর থানায় ৭ ই ডিসেম্বর জিডি করেছেন( জগন্নাথপুর থানার জিডি ট্র্যাকিং নং-2MXF71, জিডি নং -২১২,তারিখ -০৬/১২/২০২৫ ইং)। এরিপোর্ট লেখা পর্যন্ত আকাশ দেবনাথ (১৬) এর কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো সুহৃদ ব্যাক্তি যদি আকাশ দেবনাথ (১৬) এর খোঁজ পান তাহলে মোবাইল নাম্বার- 0 1775384702 ( মা জয়ন্তী দেবী) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে৷
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, নিখোঁজ আকাশ দেবনাথ এর সন্ধানে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD