বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দেখুন

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী।

আজ ৭ ডিসেম্বর রবিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরের জনসাধারণ।

আঞ্চলিক এ মহাসড়কটি প্রশস্ত করনের লক্ষে পূর্বের সড়কটির দু’পাশের গাছ কেটে, রাস্তার উপরিভাগ খোঁড়াখুঁড়ি করে বিগত কয়েক বছর যাবৎ ফেলে রাখা হয়ে। আঞ্চলিক এই সড়কটির কয়েকটি স্পটে নাম মাত্র কাজ করে, পুরো রাস্তাটিই প্রায় স্থবির ফেলে রেখেছে গত কয়েক বছর। এতে, নাগরপুর থেকে টাঙ্গাইল বা মানিকগঞ্জ যাতায়াতে জনগণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। মাসের পর মাস, বছরে পর বছরের এ ভোগান্তিতে থেকে  পরিত্রাণে রাস্তার কাজটি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী।

এসময় ইসলামি আন্দোলন নাগরপুর শাখার সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আল-আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. রানা হাসান, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিএনজি ও অটোরিক্সা শ্রমিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD