বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর।
  • আপডেটের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ সময় দেখুন

বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত

দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যমে শত্রুমুক্ত হয় বীরগঞ্জ উপজেলা।
ইতিহাস অনুযায়ী, বীরগঞ্জের তিন দিন আগেই—৩ ডিসেম্বর—ঠাকুরগাঁও শত্রুমুক্ত হয়। এরপর পাকিস্তানি বাহিনী সৈয়দপুরের দিকে পালানোর চেষ্টা করলে মুক্তি ও মিত্রবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে। বীরগঞ্জ-কাহারোল সীমানার ভাতগাঁও সেতু এলাকায় তুমুল যুদ্ধে সেতুর একটি অংশ ভেঙে যায় এবং কয়েকজন মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সদস্য শহীদ হন।

৫ ডিসেম্বর বিকেল ৪টায় মিত্রবাহিনীর বিমান হামলার পর শত্রুবাহিনীর পতন শুরু হয়। রাতেই বীরগঞ্জ পুরোপুরি মুক্ত হয় এবং পরদিন সকালে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়তে থাকে বীরগঞ্জের আকাশে।

স্বাধীনতা যুদ্ধের সময় বীরগঞ্জ ছিল দিনাজপুরের ৬ নম্বর সেক্টরের অধীন। লে. কর্নেল কাজী নূরুজ্জামানের নেতৃত্বে হাবিলদার মোস্তাফিজুর রহমান বীরগঞ্জ ও খানসামার যুদ্ধে নেতৃত্ব দেন।

হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ ৬ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে শহীদ মহসিন আলী ও শহীদ বুধারু বর্মনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক ও বীরগঞ্জ উপজেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD