বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

তারাকান্দা (ময়মনসিংহ)প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩১১ সময় দেখুন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

 ফুলপুর তারাকান্দায় শুক্রবার বিভিন্ন মসজিদে ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ফুলপুর উপজেলার রুপসী ইউনিয়নের রুপসী বাজার জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক জননেতা মোতাহার হোসেন তালুকদার।
এছাড়াও তারাকান্দা উপজেলায় ঢাকুয়া ইউনিয়নে ময়মনসিংহ উত্তর মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিবের নেতৃত্বে দোয়া মাহফিল এবং তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেনের নেতৃত্বে তারাকান্দা সদরের বড় মসজিদে দোয়া মাহফিল ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদ উল্লাহ আসাদের নেতৃত্বে কামারিয়া ইউনিয়নে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল এবং তারাকান্দা সদর ইউনিয়নে উপজেলা ওলামা দলের সাবেক আহবায়ক আতিকুল ইসলাম নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD