বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি বার্ষিক পরীক্ষা বেহালদশা

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ সময় দেখুন

মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি
বার্ষিক পরীক্ষা বেহালদশা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এদিকে মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে সহকারি শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করায় শুধুমাত্র প্রধান শিক্ষকরা অভিভাবকের সহায়তায় ওই পরীক্ষা নিচ্ছেন। মঙ্গলবার সকালে সরেজমিন দেখা গেছে, অভিভাবকের প্রচন্ড চাপে দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান একাই বার্ষিক পরীক্ষা নিচ্ছেন। এসময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা ৬ কক্ষে একযোগে গ্রহণ করা হয়। একই দৃশ্য ১নং মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন একাই বার্ষিক পরীক্ষা নিচ্ছেন। এসময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা ৩ কক্ষে একযোগে গ্রহণ করেন। অপরদিকে বিদ্যালয়ের সহকারি শিক্ষক কমনরুমে বসে কর্মবিরতি পালন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান, কর্মবিরতি সত্ত্বেও অনেক প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হচ্ছে এবং কোন কোন বিদ্যালয়ে পরীক্ষা হয়নি তা যাচাই চলছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD