বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

হুমায়ূন কবীর ফরীদি জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন

কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে দীর্ঘমেয়াদি সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

” শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে ১লা ডিসেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অত্র ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির সদস্য মারজিয়া আক্তার এর পরিচালনায় দীর্ঘমেয়াদী সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার ১ম ধাপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট অফিসার রুবায়েত বিন সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নূরুল ইসলাম কাগুচী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা রিমা আক্তার ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মসিক আহমদ ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান এর শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির সদস্য শামসুল আলম ও গীতা পাঠ করেন, কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির সদস্য রাজিব ঘোষ।

এসময় কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাস সমিতির সদস্য বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD