বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

লালপুরে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ সময় দেখুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে লালপুর গ্রিন ভ্যালি পার্ক লিমিটেডের পারিজাত সেড ঘর প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমির ও নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ মহসিন আলম, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আবু সাঈদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের রুকনগণ সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি। তাদের আদর্শ জীবন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। তারা বলেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এ ব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য রুকনদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী’র রুকন ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD