বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

লালপুরে ইমো প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২২৭ সময় দেখুন

নাটোরের লালপুরে বিকাশ, নগদ, ইমু হ্যাক করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে মাদক এবং হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত মোবাইল ও সিমসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে দেড়টার দিকে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে, সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০), বাচ্চু মন্ডলেলর ছেলে, আঃ আল বায়েজিদ(২০)। এসময় তাদের কাছে ০৬ টি স্মার্টফোন, ০৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার এবং প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামীদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। লালপুরবাসীকে আহ্বান জানাবো নাটোরের এই বদনাম বন্ধ করার জন্য। আপনাদের সন্তানদেরকে এবং যুব সমাজকে মানুষকে প্রতারণা এবং হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD