বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ত্রিশালে তৃণমূলের জনসংযোগে মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম

ময়মনসিংহ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ সময় দেখুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম তৃণমূল পর্যায়ে জনসংযোগ ও প্রচারণা জোরদার করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) তিনি ত্রিশালের কানিহারী ইউনিয়নের এলং জানি বাজার, জামতলা মোড়, বরমামোরসহ বিভিন্ন গ্রামীণ হাট-বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া রামপুর ইউনিয়নের কাকচর আদর্শ বাজারসহ আশপাশের এলাকা ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের হাতে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম বলেন, “আমি জনগণের সেবক হিসেবে রাজনীতি করতে চাই। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে চাই।”

তার এই প্রচারণায় স্থানীয় দলীয় নেতাকর্মী, তরুণ সমর্থক ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশ নেন। এলাকাবাসী জানান, একজন তরুণ, শিক্ষিত ও ধর্মপ্রাণ রাজনীতিক হিসেবে শামীমের এই জনসংযোগ কর্মসূচি ইতিমধ্যেই তৃণমূলের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD