বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

জগন্নাথপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার, ডিলার গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৫ সময় দেখুন

জগন্নাথপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৯ শত বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এবং এই কর্মসূচীর ডিলার সোহেল (৩৮)কে জেল ও জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন ২৩ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর ছেলে আওয়ামী লীগ নেতা শাহনূর আলীর মালিকানাধীন মের্সাস এস এ ট্রেডার্সে অবৈধভাবে মজুদ করে রাখা ৯শ বস্তা টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর সরকারি চাল উদ্ধার করেছেন।

অভিযানকালে এই উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রাম নিবাসী আসকর আলীর ছেলে খাদ্যবান্ধব কর্মসূচীর নতুন ডিলার সোহেল মিয়া (৩৮)কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর এর জেল ও দুই লক্ষ টাকা জরিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মহসিন উদ্দিন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার সোহেল মিয়া নামক এক ব্যক্তিকে রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর লাইসেন্স দেওয়া হয়েছিল। তিনি রৌয়াইল বাজারে চাল না রেখে রানীগঞ্জ বাজারে অনুমোদন ছাড়া অবৈধভাবে চাল মজুদ করেন।

তিনি এই অপরাধ স্বীকার করেন। উদ্ধারকৃত ৫০ ও ৩০ কেজি ওজনের ৯ শত বস্তা টিসিবি এবং খাদ্যবান্ধবের চাল গুলো জব্দ করা হয়েছে। খাদ্যদ্রব্য সুরক্ষা আইন ২০২৩ এর ৮ ধারা অনুযায়ী তাকে এক বছরের জেল দেওয়া হয়েছে এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল দেওয়া হয়েছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD