রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

লালপুরে আন্তঃস্কুল ফুটবল খেলা নিয়ে দুই স্কুলের সংঘর্ষ, আহত ১২

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ সময় দেখুন

নাটোরের লালপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চলাকালে করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত আন্তঃস্কুল ফুটবল ম্যাচ শেষে এক পর্যায়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়।
দশম শ্রেণীর ফয়সাল, মাহফুজ, আসাদ
নবম শ্রেনীর শাকিবুল, সোহান, মাসুম, জয়, ইলিয়াস, সাব্বির, অষ্টম শ্রেণীর আবদুল আলীম, স্বপ্ন, রকি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় দলের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে জয় পায় রঘুনাথপুর।
এনিয়ে এক পর্যায়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এঘটনায় ১২ জন শিক্ষার্থী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD