রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

গোমস্তাপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ আবদুস সালাম তালুকদার,
  • আপডেটের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ সময় দেখুন

গোমস্তাপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,  গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহাতাব আলী মৃধা, বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার আঃ জব্বার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সোহরাব, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমানসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।

এবার গোমস্তাপুর উপজেলায় ৩২ টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি দূর্গামন্দিরে সিসি ক্যামেরা বসানো থাকবে। এছাড়াও পূজা চলাকালীন আতজবাজি,
পটকা নিষিদ্ধ করা হয়েছে।

#
মোঃ আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
১৭-০৯-২০২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD