সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ রাজিবপুরে ইউএনও,র সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে মুক্ত দিবস পালন শ্রীপুর সরকারী খাল ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ ওসির নির্ঘুম রাত, নিরাপদ ছিল সাভার ৭ দিন ধরে  নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “ বিরলে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবি ও জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগীর  সংবাদ সম্মেলন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল

লন্ডনে বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ সময় দেখুন

লন্ডনে বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম রব্বানী ও যুগ্ম সম্পাদক খান জামাল নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কে এম আবুতাহের চৌধুরী।

সভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেন এমবিই, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী, ওসমানী ট্রাস্টের সভাপতি আবুল কাশেম খান, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মোহাম্মদ মোস্তফা, আমির খান, নিজামুদ্দীন, আব্দুল মুহিত, রফিক আহমদ, রাজিউল ইসলাম তালুকদার রাজু, সাবেক সিভিক মেয়র আব্দুল আসাদ এবং আমেরিকান-বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি সারোওয়ার চৌধুরী।

এছাড়া আরও বক্তব্য দেন সাংবাদিক রহমত আলী, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, বর্ণবাদ বিরোধী আন্দোলনের সংগঠক আব্দুল মুকিত, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, শেখ আব্দুল কুদ্দুস, মশিউর রহমান মশনু, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান নিজাম, তাজিদুর মান্নান, গোলাম কিবরিয়া, হাজী ফারুক মিয়া, সাংবাদিক আফসার উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ক্বারী হাবিবুর রহমান এবং দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান।

বক্তারা বলেন, জেনারেল এম এ জি ওসমানীকে এখনো যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাঁর অসাধারণ নেতৃত্ব ও রণকৌশলেই মাত্র নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হয়েছিল। নতুন প্রজন্মকে তাঁর বীরত্বগাথা জানানোর জন্য পাঠ্যপুস্তকে ওসমানীর সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।

এছাড়া, রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যু দিবস পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD