সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ছাতকে দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি ও ওয়াজ মাহফিল

সেলিম মাহবুব, ছাতক:
  • আপডেটের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন

ছাতকে দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি ও ওয়াজ মাহফিল


সুনামগঞ্জ জেলার ছাতকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগবাড়ি গ্রাম ও ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী র‌্যালি ও ওয়াজ মাহফিল শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ আয়োজন শুরু হয়।

বাদ আছর থেকে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান বক্তা, শায়েরে আলা ও আল-হায়াত ইসলামিক ইনস্টিটিউট চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তারেক আবেদীন আল কাদেরী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা জামিল আহমদ সালেহী (ঢাকা)।

এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে বয়ান করেন খলীফায়ে রামপুরী, পীর সাহেব নির্গমী মাওলানা আব্দুশ শাকুর পীর সাহেব। প্রধান বক্তার বয়ান করেন মাওলানা মতুর্জ আলী আমানতপুরী। বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মুফতি নাজমুল হোসাইনও এসময় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

প্রথম দিনের ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সোনাহর আলী, হাজী বুরহান উদ্দিন, মীর সমছু মিয়া, হাজি মনির উদ্দিন, ছালিক মিয়া চৌধুরী রুকন, হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

মাহফিল পরিচালনা করেন ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার মেহেদী হাসান সোনা মিয়া, মানিক মিয়া লিটু, ফয়জুল আহমেদ পাভেল ও মো. রাফী।

শুরুতে সুললিত কণ্ঠে কেরাত পরিবেশন করেন ইফতেখার আলম মাহদি, মিরছাব আহমেদ ও নাজমুল ইসলাম। রাত অবধি চলা এ ওয়াজ মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি নিরবতার সাথে অংশগ্রহণ করেন ও বয়ান শ্রবণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD