বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রপ্তানি করা হবে:জয়পুরহাটে উপদেষ্টা শেখ বশির উদ্দিন

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ সময় দেখুন

 

অন্তবর্তী সরকারের বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রপ্তানি করা হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে অবতরণের পর স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ বশির উদ্দিন বলেন, হিমাগারে সংরক্ষিত আলুর মূল্য নির্ধারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাজার স্থিতিশীল রাখা ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রপ্তানি করা গেলে সংকট অনেকটাই নিরসন হবে।

পরবর্তীতে তিনি মর্তুজাপুর মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন এবং প্রয়াত শ্বশুর সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD