সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ছাতকে কালারুকা ইউনিয়ন ও পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতক:
  • আপডেটের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ সময় দেখুন

ছাতকে কালারুকা ইউনিয়ন ও পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

 সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাকি বিল্লাহ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব আবিদুর রহমান আবিদের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাহা উদ্দিন শাহী, মনসুর আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য এড. আতিকুর রহমান, আতাউর রহমান চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, সাদিকুর রহমান চৌধুরী, আতাহার চৌধুরী হাসান, মো. শামিম আহমদ, এ জে মনন, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন এবং সদস্য সচিব শংকর কুমার দাস।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আমিরুল ইসলাম মাহি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন, হেলাল আহমদ, হিফজুর রহমান মামুন, রাহেল আহমেদসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লিকসন আহমেদ, সুলেমান মিয়া, খলিলুর রহমান, মাহমুদ আলীসহ ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, পৌরসভার ৬ নং ওয়ার্ড এবং কালারুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD