বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে: মোতাহার হোসেন তালুকদার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন

বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে: মোতাহার হোসেন তালুকদার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা।
এর অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম-আহবায়ক,তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান এবং ফুলপুর-তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর বাজারে সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার বলেন,“৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে,গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সুসংহত হবে এবং জনগণ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে”।
তিনি আরও বলেন,দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি। এ ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষারও রূপরেখা। জনগণকে সম্পৃক্ত করেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে।
এ সময় স্থানীয় তারাকান্দা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার বাদশা, যুগ্ম আহবায়ক ইবনে কাশেম মাষ্টার ও খায়রুল ইসলামসহ
বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে জনসাধারণকে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD