সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

লালপুরে খাসপুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সং-ঘ’-র্ষ, আ’হ’ত ৪

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ সময় দেখুন

লালপুরে খাসপুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সং-ঘ’-র্ষ, আ’হ’ত ৪

নাটোরের লালপুরে খাসপুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতরা হলেন, জাকারিয়া (২২), মনসুর মাস্টার (৪৭), মহাসিন আলী (৫০), শামীম হোসেন (২৫), আব্দুল গফুর মেম্বার (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই মোল্লাপাড়া মৌজার ০.৭০ একর খাসপুকুর ইজারার মাধ্যমে লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন একই এলাকার বিএনপি কর্মী জামাল হোসেন (৬০)। অপরদিকে একই গ্রামের আরেক বিএনপি কর্মী বিকম (৪২) ও তার সহযোগীরা শনিবার উক্ত পুকুর দখলের চেষ্টা চালায়।এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে উভয় পক্ষের চারজন আহত হলে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD