বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেটের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ সময় দেখুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নবীনগর পশ্চিম ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরলাপাং বাজার প্রাঙ্গণে এ সম্মেলন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সৈয়দ হোসেন মেম্বার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মামুন সরকার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনয়ন প্রত্যাশী কে এম মামুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মো. কামাল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য শাহ আলম ও আবু নছর, নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক লিটন মেম্বার।

এছাড়াও জিনদপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান, সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD